• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অ্যামাজনে কফির গুণগান গেয়ে চাকরির প্রস্তাব পেলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ০৮:০৬
অ+
অ-
অ্যামাজনে কফির গুণগান গেয়ে চাকরির প্রস্তাব পেলেন তরুণী

কফির রিভিউ লিখে চাকরি পেয়েছেন এক তরুণী। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও সম্প্রতি অ্যামাজনে এমনই এক ঘটনার নজির মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, কফিপ্রেমী প্রসিদ্ধ অ্যামাজনে স্লিপি আউল কফির একটি আকর্ষণীয় রিভিউ লিখেছিলেন। তবে অন্যদের মতো কফি খেয়ে কেমন লেগেছে সেটি লেখেননি প্রসিদ্ধ।

সেই রিভিউ নজর কাড়ে ওই কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিংয়ের। যা পড়ে লিঙ্কডিনে অশ্বজিৎ লেখেন, প্রসিদ্ধ, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়।

তিনি আরও লেখেন, ‘কী ভালো রিভিউ। যা মনে করে আমার হাসি থামছে না। এটা সেরা কপিরাইটিং।’ প্রসিদ্ধর লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন অশ্বজিৎ সিং।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একজনের ‘ছোট’ ভুলে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে সবকিছু
সমুদ্রতলে মিলল ১৭৫ বছর পুরোনো শ্যাম্পেনের ভাণ্ডার
পর্যটকদের প্রতারণা করে খাওয়ানো হলো কুকুরের মাংসের কাবাব

ঠিক কী লিখেছিলেন প্রসিদ্ধ? ‘কোথায় আমার হাড়ি চলে গেছে?’ শিরোনামের রিভিউতে লেখা রয়েছে, ‘আমি আমার রান্নাঘরে হতাশাগ্রস্ত, বিষণ্ন এবং অসহায় বোধ করে চলে গিয়েছিলাম। আমি প্রথম যে জিনিসটি দেখছি তা হলো কাউন্টারে একমাত্র ব্র্যান্ডের নাম স্লিপি আউল কফি পাত্র।’ এরপর কীভাবে ভালো কফি বানাতে হয় তারও বিস্তারিত বর্ণনা করেন তিনি।

আসলে প্রসিদ্ধ একজন কপিরাইটার। তাই তার লেখাতেও তিনি সৃজনশীলতার ছোঁয়া রেখেছেন। ওই রিভিউর শেষে প্রসিদ্ধ লেখেন, ‘আমি একজন কপিরাইটার এবং আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি অ্যামাজনের সব পণ্যেই এমন রিভিউ লিখে থাকি। তাই আপনি যদি সেই সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।’

বিজ্ঞাপন

শুধু কফি কোম্পানি নয়, অ্যামাজনের ওই ক্রেতার রিভিউয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়াও। এমন সুন্দরভাবে সব বর্ণনা তুলে ধরার জন্য সবাই বাহবা দিয়েছেন তাকে।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অ্যামাজনভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অ্যামাজন অভিযানে ইউটিউবার সালাহউদ্দীন সুমন ও নিলয়

অ্যামাজন অভিযানে ইউটিউবার সালাহউদ্দীন সুমন ও নিলয়

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

৪০ বছর ধরে গরু দিয়ে হালচাষ

যন্ত্রের ভিড়েও লাঙল-জোয়ালে আস্থা৪০ বছর ধরে গরু দিয়ে হালচাষ