• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
সাধারণ ক্ষমা ঘোষণা

আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট ২০২৪, ১৩:৫৬
অ+
অ-
আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন।

আমিরতাদের পরিচয়পত্র, নাগরিকত্ব ও কাস্টমসবিষয়ক কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বিবৃতি।

— UAEGOV (@UAEmediaoffice) August 1, 2024

বিজ্ঞাপন

আমিরাতের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের দেশটিতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো আমিরাতেও অভিবাসী হিসেবে বিভিন্ন দেশের লোকজন বসবাস করেন। তাদের সংখ্যাগত দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশিরা।

করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২১ সালে ভিজিট ভিসা চালু করে আমিরাতের সরকার। সে সময় এই ভিসায় দেশটিতে গিয়েছেন শত শত বাংলাদেশি। এদের অনেকেরই দেশটিতে বসাবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। এদের আগে যারা আমিরাতে গিয়েছিলেন, তাদের মধ্যেও অনেকের ভিসার মেয়াদ আর নেই।

বিজ্ঞাপন

সৌদি সরকারের সাধারণ ক্ষমা তাদের সমানে বড় সুযোগ খুলে দিয়েছে বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা।

২০২১ সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও, কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। 

তবে সাধারণ ক্ষমা ঘোষনায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা।

সূত্র : দ্য ন্যাশনাল

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতবাংলাদেশঅভিবাসন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর