• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি, মোতায়েন করা হচ্ছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ২২:২০
অ+
অ-
পশ্চিমবঙ্গে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি, মোতায়েন করা হচ্ছে পুলিশ
- ছবি আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানাতে আজ বুধবার মধ্যরাতে পশ্চিমবঙ্গে ‘মেয়েরা রাত দখল করো” কর্মসূচি পালন করবেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

এতে এই কর্মসূচি পালনে অনেক নারী রাস্তায় নেমে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পুলিশ দাবি করেছে এই কর্মসূচিতে যারা অংশ নেবেন তাদের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন করা হবে। কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হবে না।

ওই আন্দোলনের জন্য কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, এ নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্যপুলিশের উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ওই বৈঠকের পরে নির্দেশ দিয়েছেন, সব জায়গায় পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন করতে হবে। কোন রকম অবাঞ্ছিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ডিজি নির্দেশ দিয়েছেন, পুলিশ যেন আন্দোলনকারীদের সঙ্গে সযোগিতার পরিবেশ বজায় রাখে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে বড় বিক্ষোভ, অবস্থা বাংলাদেশের মতো হবে? যা বললেন মমতা
শেখ হাসিনার ‘গোপন কারাগারের’ কথা জানালেন ব্যারিস্টার আরমান
ভারতে শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের

রাজ্যপুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন , ‘‘রাতে যারা রাস্তায় থাকবেন, তাদের কোথাও আটকে দেওয়া পরিকল্পনা নেই। তবে জমায়েত বেশি হলে পুলিশ যেমন নজর রাখে বা কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা না-ঘটে, সেটাই নজরে রাখবে পুলিশ।’’ পুলিশ সূত্রের খবর, কলকাতা শহরের নিরাপত্তার জন্য প্রতিটি ডিভিশনে ডিসি পদমর্যাদার এক জন এবং এসি পদমর্যাদার একজন অফিসার থাকেন। বুধবার, ১৫ আগস্টের আগের রাতের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হবে। টহলদারিও চলবে। বিভিন্ন থানার উচ্চপদস্থ কর্মকর্তারাও থাকবেন।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের রাত দখল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যাদবপুরের এক তরুণী; তার নাম মঝিম সিং। তার একটা ডাক সারা বাংলায় প্রতিবাদের ঢেউ হয়ে আছড়ে পড়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়; রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালুরু, হরিয়ানাসহ দেশটির বিভিন্ন রাজ্যে ‘‘রাত দখলের কর্মসূচি’’ পালন করবেন বিক্ষোভকারীরা। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, ব্যাঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েতের স্থান নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতছাত্র আন্দোলনবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি