• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ০৩:৪৫
অ+
অ-
আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ১২

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সৃষ্ট বিক্ষোভের জেরে পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হলেন আরও তিন জন। এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১২ জন। তাদের মধ্যে ১০ জনকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। এছাড়া হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আরজি কর মেডিকেল কলেজে হামলার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে কলকাতা পুলিশ। এর পর সন্ধ্যায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

আরজি করের পরিস্থিতি সামলাতে টিয়ারশেল নিক্ষেপ
পুলিশের ব্যারিকেড ভেঙে আরজি কর হাসপাতালে ভাঙচুর
মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করা হয়। সেই ছবিতে হামলায় অভিযুক্তদের দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তাদের সন্ধান দিতে বলে পুলিশ। সেই সূত্রেই বৃহস্পতিবার সন্ধ্যায় আরও কয়েক জনকে আটক করা হতে পারে মনে করা হচ্ছিল। আটকদের জিজ্ঞাসাবাদ করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

বিজ্ঞাপন

গত সপ্তাহে আরজি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। তার প্রতিবাদে বুধবার গভীর রাতে পথে নামেন মেয়েরা। অভিযোগ, এই কর্মসূচির মাঝেই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। 
আন্দোলনের জমায়েত থেকে কয়েকজন চিকিৎসকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। হামলা চালানো হয় পুলিশের ওপরেও। অভিযোগ, অনেক ওষুধপত্র নষ্ট করা হয়েছে। ভাঙা হয়েছে সিসি ক্যামেরা, চেয়ার, টেবিল এবং দরজা, জরুরি চিকিৎসা সরঞ্জাম। তবে, ওই ভবনের চার তলার সেমিনার হলে যেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, সেখানে কেউ পৌঁছাতে পারেনি বলে দাবি পুলিশের।

তারা জানিয়েছে, ওই ঘর অক্ষতই রয়েছে। এই হামলা নিয়ে তিনটি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতধর্ষণহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি