• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন, মন্তব্য শেহবাজের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১১:৫৩
অ+
অ-
শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন, মন্তব্য শেহবাজের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (ফাইল ছবি)

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে তিনি একথা বলেন।

বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার করুণ পরিণতি ভোগ করেছেন।

বিজ্ঞাপন

মূলত ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর হাসিনা ও তার বোন সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ভাস্কর্য, ছবি এবং ম্যুরাল ভাংচুর করে।

গত জুলাইয়ের শুরুতে শুরু হওয়া বিক্ষোভে তৎকালীন সরকার ব্যাপক দমনপীড়ন শুরু করলে সহিংসতা সৃষ্টি হয় এবং এতে চার শতাধিক মানুষ নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন আন্দোলনকারীরা।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘নিজের কৃতকর্মের ফল নিজের দিকেই ফিরে আসে’। তার মতে, শেখ মুজিব পাকিস্তানকে বিভক্ত করেছিলেন।

বিজ্ঞাপন

ইসলামাবাদে ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে দেওয়া এই বক্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান হাজার হাজার জীবন উৎসর্গ করেছে এবং ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে যা বলছে পাকিস্তান
শেখ হাসিনাকে উৎখাতে পাকিস্তানের হাত আছে কি না, প্রশ্ন রাহুলের
শেখ হাসিনার পতনে জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় পাকিস্তান
ড. মুহম্মদ ইউনূসকে চিঠি শেহবাজের

তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান নয়, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ভূমিকায় সারা বিশ্ব উপকৃত হয়েছে।’

ইসলামাবাদে অনুষ্ঠিত ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির, উচ্চ শিক্ষা কমিশনের চেয়ারম্যান, সারাদেশের শিক্ষক, উপাচার্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবাংলাদেশশেহবাজ শরিফপাকিস্তানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়