• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১৪:০৬
অ+
অ-
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর করুণ মৃত্যু

স্কুল থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর। বাড়ি ফেরার পথে বিদ্যুতের খোলা তার সাইকেলে জড়িয়ে যাওয়ার পর বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তারই এক সহপাঠী। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের তারে জড়িয়ে মৃত ওই শিশুর নাম তানভীর। আর এই ঘটনায় তার আহত সহপাঠীর নাম আদম। পরে গুরুতর আহত অবস্থায় আদমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তানভীর এবং আদম নামে দুই স্কুল শিক্ষার্থী একই সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সাইকেল চালাচ্ছিল তানভীর। আর পেছনে বসে ছিল আদম। পথেই একটি জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তার ওপরে ঝুলছিল। সেটি খেয়াল করেনি দুই শিক্ষার্থী। গল্প করতে করতে তারা ফিরছিল। একপর্যায়ে সেই তারই সাইকেলে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শিশু।

তাদের বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে স্থানীয়রা ছুটে আসেন। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। আর গুরুতর আহত অবস্থায় আদমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাদের অভিযোগ, নিয়মিত এলাকা পরিদর্শনে আসেন না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে ছিল। এই ঘটনা অন্য কারও সঙ্গেও ঘটতে পারত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিয়ের তিন মিনিটের মাথায় বিচ্ছেদ!
প্রেমিককে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে ভারতে ২ সন্তানের জননী
দিনের পর দিন সহকর্মীদের কটাক্ষ, নারী ব্যাংকারের আত্মহত্যা
সরকারি হাসপাতালে চেকআপ করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিশ টিভির তারের সঙ্গে বিদ্যুতের খোলা তার জড়িয়ে থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতআজব খবরভিন্ন স্বাদের খবরঅফবিটবিদ্যুৎস্পৃষ্টনিহতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার