• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

প্রবল বর্ষণ-বন্যা : চীনে নিহত ১১, নিখোঁজ অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১২:৫০
অ+
অ-
প্রবল বর্ষণ-বন্যা : চীনে নিহত ১১, নিখোঁজ অন্তত ১৪

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

বিজ্ঞাপন

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার।

নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছেন বলে সিসিটিভিকে জানিয়েছে প্রাদেশিক সরকার।

প্রসঙ্গত, গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ।

বিজ্ঞাপন

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন