• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশের একজন হিন্দুও আসেননি, স্বীকার করলেন আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ২০:২৫
অ+
অ-
বাংলাদেশের একজন হিন্দুও আসেননি, স্বীকার করলেন আসামের মুখ্যমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (ইনসেটে)।

ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের হিন্দুরা দলে দলে ভারত চলে যাচ্ছেন, তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে— এমন কিছু গুজব ও ভুয়া তথ্য প্রকাশ করা হয় ভারতীয় মিডিয়ায়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলাদেশ নিয়ে অসংখ্যা ভুল তথ্য ছড়ায় একটি গোষ্ঠী।

বিজ্ঞাপন

তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। স্বার্থান্বেষী মহল যেন সুযোগ ব্যবহার করে কোনো কিছু করতে না পারে সেজন্য হিন্দু ও মুসলিমরা মিলে মন্দিরগুলো পাহাড়া দিয়েছেন।

তা সত্ত্বেও ভুল তথ্য ছড়ানো অব্যাহত ছিল। এমন সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হিন্দুসহ সকল সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নিয়ে সরেজমিন প্রতিবেদন করতে ভারতীয় সংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

আরও পড়ুন

আর ২৫ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা
শেখ হাসিনাকে ফেরত দিলে ভুল হবে, বললেন ভারতীয় সাংবাদিক

বিজ্ঞাপন

হিন্দুদের উপর নির্যাতন এবং তাদের দেশান্তরের তথ্য যে মিথ্যা ছিল সেটি স্বীকার করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার (২৪ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেছেন, “হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়াই করছেন। গত এক মাসে একজন হিন্দুকেও ভারতে আসার চেষ্টা করতে দেখা যায়নি। গত মাসে ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারা আসামে নয়— তাদের লক্ষ্য ছিল ব্যাঙ্গালুরু, তামিল নাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা।”

ছাত্র ও জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। তার পতনের দিন বাংলাদেশে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। কিন্তু ধর্মীয় কারণে কোথাও হামলার ঘটনা দেখা যায়নি।

সূত্র: টাইমস নাউ

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’