• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ০৮:১৫
অ+
অ-
ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার
২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়।

কর্মকর্তাদের মতে, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফ১ তার ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।

প্রসঙ্গত, টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা শতাধিক সন্তানের পিতা!
প্রতারণার জন্য টেলিগ্রাম বেছে নিচ্ছেন সাইবার অপরাধীরা
হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে টেলিগ্রামে নতুন ফিচার
টেলিগ্রাম থেকেও প্রচুর আয়ের সুযোগ

বিজ্ঞাপন

বিবিসি বলছে, ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টেলিগ্রামফ্রান্সগ্রেফতারবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্সে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদের প্যানেল জয়ী

ফ্রান্সে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদের প্যানেল জয়ী

ইইউর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ

ইইউর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!