• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আমিরাতে লটারিতে প্রায় ৫০ কোটি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১
অ+
অ-
আমিরাতে লটারিতে প্রায় ৫০ কোটি জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়া। তিনি আমিরাতের আল আইনে থাকেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র‌্যাফেল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে নূর মিয়া শামসু মিয়ার নাম। লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার সমান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন

লটারির টাকা নেওয়া কি হালাল?
লটারিতে প্রায় ১০০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

বিজ্ঞাপন

তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরাহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

dhakapost

আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। আজকের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার। তার হাতেই বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়ার নাম ওঠে।

‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র: খালিজ টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদআমি প্রবাসীপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার