• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান : শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭
অ+
অ-
সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান : শেহবাজ

নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষ্যে দেওয়া সেই ভাষণে শেহবাজ বলেন, “আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব, তা পাকিস্তান করবে।”

প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষ্যে রাজধানী ইসলামাবাদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিও শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন।

সেনাপ্রধান বলেন, “পাকিস্তানের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক হৃদয় থেকে উৎসারিত। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই মতবিরোধকে আমরা ঘৃণায় পরিণত হতে দিতে পারি না।”

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, শুক্রবার প্রতিরক্ষা দিবসে নিজেদের তৈরি দু’টি যুদ্ধজাহাজ বহরে অন্তর্ভুক্ত করেছে দেশটির নৌবাহিনী। এই যুদ্ধজাহাজ দু’টির নাম পিএনএস হুনিয়ান এবং পিএনএস বাবর।

সূত্র : পিটিআই, সামা টিভি

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানশেহবাজ শরিফ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

Google News
পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক