• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৫
অ+
অ-
পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

আরও পড়ুন

আমি পদত্যাগ করতে প্রস্তুত: মমতা
এবার মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা পশ্চিমবঙ্গের গভর্নরের

বিজ্ঞাপন

এক মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরই ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন।

গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি। ডাক্তাররা দাবি করেছিলেন মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচারকরতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয়। দাবি না মানায় তারা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদমমতা ব্যানার্জি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত

বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

মোজতবা খামেনির হুঁশিয়ারিবন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যে শাখা বন্ধ করছে মার্কিন-ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যে শাখা বন্ধ করছে মার্কিন-ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক

তেল-অস্ত্রে মোজতবা খামেনির হুংকার : ১০০ ডলার ছাড়াল ব্যারেল

তেল-অস্ত্রে মোজতবা খামেনির হুংকার : ১০০ ডলার ছাড়াল ব্যারেল