• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প, কে তিনি?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪
অ+
অ-
মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প, কে তিনি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে এক নারীকে সরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। লরা লুমার নামের এই নারীকে নিজের ক্যাম্পেইনগুলোতে নিয়ে যাচ্ছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

যা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের নিজ দলের লোকেরা। কারণ এই নারী মুসলিম বিদ্বেষী এবং ষড়যন্ত্রবাদী হিসেবে পরিচিত।

লরা লুমারকে অনেকেই কট্টোর মুসলিম বিদ্বেষী হিসেবে জানেন। এছাড়া ৯/১১ হামলাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি ষড়যন্ত্র হিসেবেও অভিহিত করে থাকেন তিনি।

গত বুধবার ট্রাম্পের সঙ্গে ৯/১১ হামলার একটি অনুষ্ঠানে লরাকে দেখা যায়। এরপর খোদ ভিকটিমদের পরিবার এবং বিভিন্ন সংবাদমাধ্যম ট্রাম্পের সমালোচনা করে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার ৩১ বছর বয়সী এই নারী ট্রাম্পের সঙ্গে ফিলাডেলফিয়াতে যান। সেখানে পেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন ট্রাম্প। ওই বিতর্কে সাবেক প্রেসিডেন্ট দাবি করেন হাইতির অভিবাসীরা ওহাইও সিটি বাসিন্দাদের পোষ্য প্রাণী খেয়ে ফেলছেন। ট্রাম্পের এমন দাবি অবাক করে সবাইকে।

পরবর্তীতে জানা যায় এই অদ্ভুত তথ্য প্রথমে ছড়ান ষড়যন্ত্রবাদী লরা। তিনি তার এক্স অ্যাকাউন্টে এ বিষয়টি নিয়ে কথা বলেন। যেখানে তাকে প্রায় ১২ লাখ মানুষ ফলো করেন।

আরও পড়ুন

বাইডেনের মাথায় ট্রাম্পের প্রচারণা শিবিরের টুপি : ভিডিও
কমালা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিতে রাজি নন ট্রাম্প

বিজ্ঞাপন

ট্রাম্পের দলের কয়েকজন সদস্য জানিয়েছেন, হাইতির অভিবাসীদের পোষা প্রাণী খেয়ে ফেলার মতো কথা ট্রাম্প বলেছেন শুধুমাত্র লরার কথা শুনে।

রিপাবলিকান পার্টির নর্থ ক্যারোলিনার সিনেটর থম তিলিস এক্সে লরার সমালোচনা করে বলেছেন, “লরা লুমার একজন উন্মাদ ষড়যন্ত্রবাদী যিনি রিপাবলিকানদের মধ্যে বিভেদ তৈরিতে প্রায়ই আলতু ফালতু কথা বলেন।”

বিতর্কিত লরা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি লরাকে নিয়ন্ত্রণ করি না। তার যা বলা উচিত সে তাই বলে। সে একজন মুক্ত মানুষ।”

লরা নিজেই জানিয়েছেন উবার এবং লাইফটের মুসলিম চালকদের নিয়ে বাজে মন্তব্য করায় এই দুটি প্লাটফর্ম থেকে তাকে ব্যান করা হয়েছে। নিজেকে তিনি একজন ‘গর্বিত ইসলাম বিদ্বেষী’ হিসেবেও অভিহিত করেন।

লরা ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনও করেন।

সূত্র: বিবিসি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী