• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলির ঘটনায় আটক ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১
অ+
অ-
ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলির ঘটনায় আটক ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় গুলি চালানোর ঘটনাটি ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠেই। রোববার এ ঘটনার সময় সেখানে গলফ খেলছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। একে–৪৭ ঘরানার ওই অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। গুলির ঘটনার পর তার প্রচার সেল থেকে জানানো হয়েছিল, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়েছে। তিনি নিরাপদে আছেন। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না।

আরও পড়ুন

ফ্লোরিডায় গলফ খেলছিলেন ট্রাম্প, মাঠের কাছেই হঠাৎ গোলাগুলি
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি মারা গেছেন

বিজ্ঞাপন

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠে খেলছিলেন ট্রাম্প। এই মাঠটি মার–এ–লাগো এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এ সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ট্রাম্পের গলফের মাঠে গুলির ঘটনায় একে–৪৭ রাইফেল ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী। বন্দুকটি দিয়ে ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়।

এদিকে গুলির ঘটনার তদন্ত সম্পর্কে জানাশোনা আছে এমন কয়েকটি সূত্র সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছে, আটক ব্যক্তি ট্রাম্পের গলফের মাঠের দিকে বন্দুক তাক করেছিলেন। এমন সময় তার দিকে গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরা। তখন ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এরপর তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘তিনি (ট্রাম্প) নিরাপদে আছেন জেনে আমি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।’

পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পআটকনির্বাচনযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’