• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪
অ+
অ-
ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হারিকেনটি স্থলভাগে আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা অবশ্য আগেই ভয়াবহ পরিস্থিতি এবং সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের সতর্কতা জারি করেছিলেন। তাৎক্ষণিকভাবে অবশ্য হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে ভয়াবহ ঝড়ে ১১ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং এবং বহু রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েক দশকের মধ্যে মেক্সিকো উপসাগরীয় ঝড়গুলোর মধ্যে এটিই বড় ধরনের ঝড় বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেরি শহরের কাছে স্থলভাগে আঘাত হেনে দ্রুত শক্তিশালী হয়ে হারিকেনটি ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হয়।

ঝড়ের সময় ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হয় এবং এটি উপসাগরের ওপর দিয়ে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এনএইচসি বলেছে, “ফ্লোরিডা বিগ বেন্ড উপকূলে প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।”

বিজ্ঞাপন

এছাড়া সেন্ট পিটার্সবার্গ, ডাউন টাউন টাম্পা, সারা সোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্যান্য শহরগুলোর কিছু অংশ ইতোমধ্যেই প্লাবিত হওয়ায় টাম্পা এবং তালাহাসি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত, শত শত ফ্লাইট বাতিল
ব্যাপক বিধ্বংসী শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত ঘূর্ণিঝড় ইয়াগির
আরব সাগরে তৈরি হচ্ছে বিরল ঘূর্ণিঝড়

পাওয়ারআউটরেজ.ইউএস-এর তথ্য অনুসারে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার জেরে ১১ লাখ ৩১ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে। এছাড়া জর্জিয়ারও ৯০ হাজার বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান এখন বিদ্যুৎহীন।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রঘূর্ণিঝড়বিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি