• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর ভারতে বরফে জমে যাওয়া চারজনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ০৬:৪২
অ+
অ-
বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর ভারতে বরফে জমে যাওয়া চারজনকে উদ্ধার

ভারতে বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯৬৮ সালে এএন-১২ মডেলের একটি বিমান হিমাচল প্রদেশের রোহতাং পাসে বিধ্বস্ত হয়েছিল।

বিজ্ঞাপন

ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই চারটি মরদেহ পাওয়া গেছে সেনাবাহিনীর দোগরা স্কাউটস এবং তিরঙ্গ মাউন্টেন রেসকিউর যৌথ অভিযানে।

দুই ইঞ্জিনের টার্বোপ্রোপের এই বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন এটিতে ১০২ জন আরোহী ছিলেন। বিমানটি ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে হয়।

এরপর কয়েক দশক বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বিমানটি নিখোঁজই ছিল। কিন্তু ২০০৩ সালে অটল বিহারী বাজপাই ইনস্টিটিউট অব মাউন্টেইনারিংয়ের পর্বতারোহীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এরপর ওই বিমানে থাকা আরোহীদের খুঁজে পেতে একাধিক অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনীর দোগরা স্কাউটসের সদস্যরা।

বিজ্ঞাপন

তবে ২০১৯ সাল পর্যন্ত ১০২ আরোহীর মধ্যে মাত্র পাঁচজনের মরদেহ খুঁজে বের করতে সমর্থ হয়েছিলেন তারা। কারণ বরফাবৃত পাহাড়ি অঞ্চলটির অবস্থান অত্যন্ত জটিল জায়গায়।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাখন সিং, সিপাই নারায়ণ সিং এবং থমাস চারান।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!