• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিমানে ভুলে চালানো হয় যৌনতাপূর্ণ ছবি, বদলাতে পারছিলেন না যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, ১৭:১২
অ+
অ-
বিমানে ভুলে চালানো হয় যৌনতাপূর্ণ ছবি, বদলাতে পারছিলেন না যাত্রীরা
বিমানের অভ্যন্তরের ছবি

অস্ট্রেলিয়া থেকে জাপানগামী কোয়ান্টাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভুলক্রমে সব যাত্রীর টিভিতে যৌনতাপূর্ণ ছবি চালু করেন কেবিন ক্রুরা। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই সময় যাত্রীরা তাদের টিভিতে চলা ছবিটি বদলাতেও পারছিলেন না।

বিজ্ঞাপন

যেসব যাত্রীর সঙ্গে শিশু ছিল তারা ওই সময় সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ.কম.এইউ।

বিমানের এক যাত্রী বলেছেন, “ছবিটি বাদ দেওয়া বা টিভি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। সবচেয়ে খারাপ বিষয় হলো ছবিটি খুবই অনুপযুক্ত ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিবার নিয়ে দেখা যাবে এমন একটি ছবি ছাড়তে সমর্থ হই আমরা। সবার জন্য, বিশেষ করে যাদের সঙ্গে শিশু ছিল তাদের জন্য এটি খুবই বিব্রতকর ছিল।”

আরও পড়ুন

যাত্রীদের মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ
এমিরেটস এয়ারলাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ

বিজ্ঞাপন

কোয়ান্টাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, ফ্লাইটের এন্টারটেইনমেন্ট সিস্টেমে ত্রুটির কারণে যাত্রীরা নিজ পছন্দমতো ছবি বা ভিডিও দেখতে পারছিলেন না।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যখন যাত্রীরা নিজের ইচ্ছেমতো কিছু দেখতে পারছিলেন না তখন কেবিন ক্রুরা অন্যদের জিজ্ঞেস করেন তারা কোন ছবি দেখতে চান। ওই সময় ‘দাদ্দিও’ নামের একটি ছবি দেখানো শুরু হয়। তবে এটিতে যৌনতাপূর্ণ বিষয়বস্তু থাকায় বেশিরভাগ যাত্রীর জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। কেবিন ক্রুরা প্রথমে এটি বুঝতে পারেননি। যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাপানবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবরঅস্ট্রেলিয়াবিমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর