• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৪, ১৭:৪৩
অ+
অ-
হারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছেন মানুষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে-তে আঘাত হানতে যাচ্ছে মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন মিল্টন। হারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় সেখানকার সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এতই মানুষ সেখান থেকে পালাচ্ছেন যে পুরো রাস্তায় গাড়ির জট তৈরি হয়েছে। সেখানকার এক বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন।

সরে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও যারা থেকে যাচ্ছেন তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেছেন, “হারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান তাহলে আপনারা নিশ্চিতভাবে মারা যাবেন। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে আমি আমার জীবনে এমন কিছু (হারিকেন) আগে কখনো দেখিনি।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এমন নির্দেশনার পরই রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হারিকেন মিল্টন এখনো একটি ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে রয়েছে। তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে।

সিএনএন আরও জানিয়েছে, হারিকেন মিল্টনের ভয়াবহতার বিষয়টি মাথায় রেখে কিছু সফর স্থগিত করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মাত্র গত সপ্তাহে হারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, মারা গেছেন অন্তত ২২৬ জন। আর ওই ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হারিকেন অঙ্গরাজ্যটির দিকে এগিয়ে আসছে।

সূত্র: বিবিসি, সিএনএন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঘূর্ণিঝড়আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ