• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় একদিনে ২৫ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ২০:১৯
অ+
অ-
হিজবুল্লাহর হামলায় একদিনে ২৫ ইসরায়েলি সেনা আহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার দখলদার ইসরায়েলের ২৫ সেনা আহত হয়েছেন। এসব সেনা উত্তর লেবাননে স্থল হামলা চালাতে গিয়েছিল। আহত ২৫ জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ।

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত সেনাদের হতাহতের ব্যাপারে কোনা তথ্য জানায়নি।

গত ২৩ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় আইডিএফ। এর আগে সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য ট্যাংক ও সেনা নিয়ে আসে তারা। তবে লেবাননে স্থল হামলায় খুব একটা সুবিধা করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার মতো সহজে ঢুকে পড়বে এমনটা ভাবলেও লেবাননে পারেনি তারা।

এরমধ্যে লেবানন-ইসরায়েল সীমান্তে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সেনাদের হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হওয়ার পর নেতানিয়াহু এমন আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
হিজবুল্লাহ-ইসরায়েলি সৈন্যদের পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে সংঘর্ষ চলছে

তিনি বলেন, “জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। যার লক্ষ হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানববর্মের মাধ্যমে নিরাপত্তা দেওয়া।”

তিনি আরও বলেন, “মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুতসময়ে তাদের সরানোর এখনই সময়। আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন। এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে।”

বিজ্ঞাপন

সূত্র: কান নিউজ

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হিজবুল্লাহইসরায়েললেবানন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের