• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলাকে বেদনায়ক বলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৭
অ+
অ-
সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলাকে বেদনায়ক বলছে ইসরায়েল

ইসরায়েলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের এই গোষ্ঠীর হামলায় ইসরায়েলি চার সৈন্য নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলায় সৈন্য হতাহতের এই ঘটনাকে ‘‘চরম বেদনাদায়ক’’ বলে মন্তব্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

এর আগে, রোববার রাতে ইসরায়েলের বন্দরনগরী হাইফার দক্ষিণে বিনিয়ামিনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায় ঘাঁটিতে চার সৈন্যের প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

সোমবার গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। এ সময় তিনি সৈন্যদের বলেন, ‘‘আমরা যুদ্ধে আছি এবং হোম ফ্রন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করাটা কঠিন। এই হামলার ফলাফল অত্যন্ত বেদনাদায়ক।

আরও পড়ুন

ইসরায়েলকে নিজেদের সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত,

বিজ্ঞাপন

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে তারা। এর মধ্যে কিছু মনুষ্যবিহীন ড্রোনও রয়েছে; যেগুলো আগে কখনও ব্যবহার করেনি ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী। এসব ড্রোনের বেশিরভাগই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা রাডার আমাদের ছোড়া ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিতে চার সৈন্য নিহত ও আরও সাতজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যইসরায়েলহামাস ইসরায়েল যুদ্ধইরান ইসরাইল উত্তেজনাহিজবুল্লাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ ইরানের

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

বললেন ইরানের প্রেসিডেন্টগুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না