• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে চার-পাঁচশ মানুষের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১১:৪০
অ+
অ-
হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে চার-পাঁচশ মানুষের হামলা
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবু ওবাইদা -পুরোনো ছবি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালিয়েছেন। এছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালান সাধারণ মানুষ।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছ, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালান। সংস্থাটি বলেছে, “তারা ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন।”

আরও পড়ুন

সিনওয়ারের নিথর দেহকে ‘দর কষাকষির’ কাজে ব্যবহার করবে ইসরায়েল
সিনওয়ারের ময়নাতদন্ত করা চিকিৎসকের চমকপ্রদ তথ্য

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নিজ দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করছে। এছাড়া দখলদার ইসরায়েলের দৌরাত্ব কমাতে এবং লেবানের অখণ্ডতা রক্ষায় কাজ করছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সাধারণ মানুষ তাদের যোদ্ধা হিসেবেই অভিহিত করে থাকে। তবে নিজেদের অধিকার আদায়ের লড়াই করা এসব যোদ্ধাকে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে অভিহিত করে থাকে।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরসৌদি আরববিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!