• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৩:০৮
অ+
অ-
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা
পাকিস্তানি টিটিপি প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে

পাকিস্তানে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় তারা প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বিজ্ঞাপন

পাকিস্তানের তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে ১০ পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহীদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।” 

বিজ্ঞাপন

এএফপি বলছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের সহায়ক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে বড় ধরনের আক্রমণ চালায় প্রায় ২০ থেকে ২৫ জন জঙ্গি। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তান তালেবান এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন

৯ মাস পর কারামুক্ত হলেন বুশরা বিবি
ইমরানের মুক্তি চান অর্ধশতাধিক মার্কিন আইনপ্রণেতা, বাইডেনকে চিঠি
প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা পেলেন পাকিস্তানের এমপিরা

বিজ্ঞাপন

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এই অঞ্চলে উগ্রবাদীরা পুলিশের ওপরও নিয়মিত হামলা চালিয়ে থাকে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানহামলাজঙ্গি হামলানিহতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ