• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভিডিও : ‘অলৌকিক ক্ষমতা আছে!’ প্রমাণ করতে ৫ তলা থেকে ঝাঁপ তরুণের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৯
অ+
অ-
ভিডিও : ‘অলৌকিক ক্ষমতা আছে!’ প্রমাণ করতে ৫ তলা থেকে ঝাঁপ তরুণের

প্রায়ই দাবি করতেন, তার মধ্যে নাকি ‘অলৌকিক’ ক্ষমতা আছে। সহপাঠীদের কাছে একাধিক বার তিনি বলেছেন একথা। এবার সেই ক্ষমতা প্রমাণে হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিলেন এক তরুণ।

বিজ্ঞাপন

আর এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণের হাত, পা ভেঙেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

— The Times Of India (@timesofindia) October 29, 2024

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিয়ে আহত হওয়া ওই তরুণের নাম এ প্রভু। তিনি তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

হোস্টেলে অবস্থানরত ওই তরুণের সহপাঠীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের কাছে প্রভু প্রায়ই বলতেন তার ‘অলৌকিক’ ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরে যেকোনও বহুতল ভবন থেকে ঝাঁপ দিতে পারেন। এমনকি ঝাঁপ দিলেও তার কিছুই হবে বলে দাবি করতেন তিনি।

— admin media (@adminmedia1) October 30, 2024

বিজ্ঞাপন

অবশ্য সহপাঠীরা তার কথায় খুব একটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু নিজের সেই ক্ষমতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন প্রভু। পুলিশ আরও জানতে পেরেছে, প্রভু তার সহপাঠীদের কাছে দাবি করতেন, এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে এই ‘অলৌকিক’ ক্ষমতা দান করেছেন।

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 29, 2024

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোস্টেলের পাঁচ তলায় যান প্রভু। সেখানে আরও অনেকে ছিলেন। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ করে সকলের সামনে পাঁচ তলা থেকে ঝাঁপ দেন প্রভু। তার এই কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা।

আরও পড়ুন

ভিডিও : রিল বানাতে গিয়ে ৪ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু
ভারতে নারীর পেটে কাঁচি রেখেই সেলাই, ১ যুগ পর বের করলেন চিকিৎসক
ভারতে গাড়িতে ধাক্কা, যুবককে বাবা-মায়ের সামনে পিটিয়ে হত্যা
মেট্রোর ভেতরে হিন্দি গানের তালে নাচ যুবতীর, ভিডিও ভাইরাল
নারী ভাড়াটিয়ার বেডরুম-বাথরুমে গোপন ক্যামেরা, বাড়িমালিকের ছেলে আটক
ভিডিও : চলন্ত বাইকের চেনে ওড়না আটকে তরুণীর গলায় ফাঁস, এরপর...
আইসক্রিমের মধ্যে মিলল মানুষের কাটা আঙুল, থানায় ছুটলেন ব্যক্তি

পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতআজব খবরভিন্ন স্বাদের খবরঅফবিটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার