• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আইনসভায় ৫ বাংলাদেশির জয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
অ+
অ-
যুক্তরাষ্ট্রের আইনসভায় ৫ বাংলাদেশির জয়

অতি সম্প্রতি শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন; সেই সঙ্গে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং স্থানীয় সরকার পর্যায়েও নির্বাচন হয়েছে। সেসব নির্বাচনে জয়ী হয়েছেন ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

বিজ্ঞাপন

এরা হলেন শেখ এম. রহমান, নাবিলা ইসলাম, মাসুদুর রহমান, আবুল খান এবং ড. নুরান নবী।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট আসান ১০০টি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির জন্য দু’টি করে আসন বরাদ্দ এ কক্ষে।

শেখ এম. রহমান এবং নাবিলা ইসলাম উভয়ই জর্জিয়া অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন। শেখ রহমান এই নিয়ে চতুর্থবারের মতো সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন; আর নাবিলা নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো।

বিজ্ঞাপন

অপর ডেমোক্র্যাট সদস্য মাসুদুর রহমান সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে। নাবিলা ইসলামের মতো তিনিও দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কের নিউ হ্যাম্পশায়ার জেলা থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হয়েছেন আবুল খান। তিনি রিপাবলিকান পার্টির নিউ হ্যাম্পশায়ার শাখার একজন নেতা। এই নিয়ে সপ্তমবার নির্বাচিত হলেন তিনি।

আবুল খান গণমাধ্যমকে বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে সপ্তমবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান দল থেকে থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব।”

বিজ্ঞাপন

এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান জেলা (কাউন্টি) ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তদের ফলাফল এখনো জানা যায়নি।

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রমার্কিন নির্বাচনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি