• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মানব পাচার : মালয়েশিয়ায় বাংলাদেশি ‘দাতুক’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১৯:২৫
অ+
অ-
মানব পাচার : মালয়েশিয়ায় বাংলাদেশি ‘দাতুক’ গ্রেপ্তার

মানব পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশি ‘দাতুক’কে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

‘দাতুক’ মালয়েশিয়ায় বেশ সম্মানজনক একটি পদবী। ধনী, অভিজাত এবং বিনিয়োগাকারীরা সম্মানিত এ পদবীর অধিকারী হন। যে বাংলাদেশি ‘দাতুক’কে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম প্রকাশ করেনি এমএসিসি; তবে এক বিবৃতি সংস্থাটি জানিয়েছে, তার বয়স চল্লিশের কিছু বেশি। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি দাতুক মালয়েশিয়ায় আছেন এবং বর্তমানে তিনি একজন বিনিয়োগকারী।

যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা হলো— বাংলাদেশি এই দাতুক সম্প্রতি সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে দাতুক বলেছিলেন যে  তার দু’টি প্রকল্প রয়েছে। এই প্রকল্প দু’টির জন্য ৬০০ জন বিদেশি শ্রমিক তার প্রয়োজন। তাকে যেন এই শ্রমিকদের নিয়ে আসার অনুমতি দেওয়া  হয় এবং বিদেশি শ্রমিক নিলে সরকারকে যে কর প্রদান করতে হয়, তা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়।

মালয়েশিয়ার আইন অনুসারে, বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হলে কর পরিশোধ করতে হয়। তিনি যদি ওই শ্রমিকদের মালয়েশিয়া আনতেন, তাহলে তাকে ৬ লাখ ৫০ হাজার রিংগিত কর হিসেবে পরিশোধ করতে হতো।

বিজ্ঞাপন

তবে পরে অনুসন্ধান করে এমএসিসি জানতে পারে, আবেদনপত্রে যে দু’ই প্রকল্পের বিষয়ে উল্লেখ করেছিলেন ওই বাংলাদেশি দাতুক, সেগুলো পুরোপুরি ভুয়া। বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব নেই।

গ্রেপ্তারের পর বাংলাদেশি দাতুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়েছিল। বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সূত্র : মালয় টাইমস, ফ্রি মালয়েশিয়া টুডে

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু