• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৮
অ+
অ-
সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

জাতীয় সংসদের নির্বাচন নিয়ে দেশের সর্বত্র এখন চলছে আলোচনা। কয়েকটি রাজনৈতিক দল চাইছে দ্রুত সময়ে নির্বাচন হোক। আবার কেউ চাইছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী কাঠামো ঠিক করে এরপর নির্বাচন আয়োজন করা হোক। আর কবে কখন নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে গতকাল বুধবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে সংস্কার করা হবে। আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন হবে।

প্রফেসর ইউনূস বলেছেন, “সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে।”

জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৯ এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বার্তাসংস্থা এএফপির সঙ্গে কথা বলেন তিনি।  

বিজ্ঞাপন

প্রফেসর ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন। আর সেই কথা তিনি রাখবেন। ড. ইউনূস বলেন, “এটি একটি ওয়াদা, আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব, আমরা নির্বাচন দেব। যেন নির্বাচিতরা ক্ষমতা নিতে এবং দেশ চালাতে পারে।”

আরও পড়ুন

বিএনপি-জামায়াতসহ ২২ দলের মতামত চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন
ঝাড়খণ্ডের নির্বাচনে শেখ হাসিনা আর বাংলাদেশ কেন ইস্যু হয়ে উঠেছে?
যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনে যেতে হবে : সারজিস

তিনি জানিয়েছেন, সংবিধান, সরকারের গঠন, সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে। যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারেন। ড. ইউনূস বলেন, “আমরা হলাম অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যত কম হওয়া সম্ভব তত কম হওয়া উচিত।”

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতা ড. ইউনূসকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার পক্ষে মত দেয়।

হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর গুলিতে শত শত মানুষের মৃত্যু হয়। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রধান উপদেষ্টা বলেছেন, তারা ক্ষমতায় এসেছেন মাত্র তিন মাস হয়েছে। তারা সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তার আশা খুব দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।

সূত্র: এএফপি।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার