• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৩
অ+
অ-
মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতুলসী গ্যাবার্ডকে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে মনোনীত করেছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এরপর দায়িত্ব বুঝে নেবেন তুলসীও। তিনি যুক্তরাষ্ট্রের মোট ১৮টি গোয়েন্দা সংস্থার দেখভালের দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

কে এই তুলসী গ্যাবার্ড?

তুলসী ২০২২ সালের আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি ছিলেন। কিন্তু ওই সময়ের পর থেকে ট্রাম্পের কট্টর সমর্থকে পরিণত হন তিনি। এ বছরের শুরুতে ট্রাম্পকে নির্বাচনে সমর্থন দেন তুলসী।

এই মার্কিন নারী ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তারও বিরোধীতা করেন। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তুলসী বলেন, তিনি কাজ করার জন্য মুখিয়ে আছেন।

বিজ্ঞাপন

তুলসী ১৯৮১ সালের ১২ এপ্রিল আমেরিকান সামোয়ার লিলোয়ালোয়ায় জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র দুই বছর ছিল তখন তার পরিবার হাওয়াইয়ে চলে আসে। তরুণ বয়সে একটি অলাভজনক পরিবেশ সংস্থা গড়ে তোলেন তিনি। 

২০০৯ সালে হাওয়াই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে বিএসবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

তুলসীর বাবা মাইক গ্যাবার্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ছেড়ে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দিয়েছিলেন। তিনি হাওয়াই অঙ্গরাজ্যের একজন সিনেটরও। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে।

বিজ্ঞাপন

তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। এর অংশ হিসেবে ইরাক ও কুয়েতে গিয়েছিলেন তিনি।

তুলসী হিন্দু ধর্মাবলম্বী। তিনি মাত্র ২১ বছর বয়সে হাওয়াইয়ের হাউজ অব রিপ্রেজেনটেটিভে নির্বাচিত হন। তবে একবার দায়িত্ব পালনের পরই ন্যাশনাল গার্ডের হয়ে ইরাকে যেতে হয় তাকে। পরবর্তীতে কংগ্রেসে হাওয়াইয়ের প্রতিনিধি নির্বাচিত হন তিনি। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতার ওপর হাত রেখে শপথ নিয়ে কংগ্রেসের দায়িত্ব শুরু করেন তুলসী।

২০২০ সালের নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচনের চেষ্টা চালিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে জো বাইডেনকে সমর্থন দেন। ওই নির্বাচনে বাইডেন প্রেসিডেন্ট হন। কিন্তু এর দুই বছর পর বাইডেনের দল ছেড়ে দেন তিনি।

চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেন তুলসী। ওই সময় তিনি জানান, আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন তিনি। গত অক্টোবরে এক জনসভায় তুলসী দাবি করেন তার পুরোনো দল ডেমোক্র্যাটিক পার্টি ‘অচেনা’ হয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী