• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
আবাসন-শ্রম-সীমান্ত আইন ভঙ্গ

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২০:১৫
অ+
অ-
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজারের বেশি

আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। এদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং ২ হাজার ৭৫৯ জন নারী। গ্রেপ্তাদের প্রায় সবাই বিদেশি।

বিজ্ঞাপন

রোববার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে গত ৭ নভেম্বর থেকে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৬০৭ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ২৮৫ জনকে সীমান্ত বিধি ভঙ্গ এবং ৩ হাজার ২৩২ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এছাড়া এই সময়সীমার মধ্যে অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ হাজার ২৬৭ জনের তালিকায়। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেন, ৬০ শতাংম ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ৬ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার এই ২১ হাজার ২৬৭ জনের বিরুদ্ধে শিগগিরই আইনগত প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শেষে তাদের মধ্যে অন্তত ১০ হাজার ৪৫৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র : গালফ নিউজ

এসএমডব্লিউ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরবগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪