• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মনমরা-আনন্দহীন জীবন কাটে বাংলাদেশিদের, বলছে জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ২২:০১
অ+
অ-
মনমরা-আনন্দহীন জীবন কাটে বাংলাদেশিদের, বলছে জরিপ
ছবি সংগৃহীত

শুয়ে আছেন, বসে আছেন, অফিসে কাজ করছেন, ঘরে অবস্থান করছেন, কিছুতেই যেন ভালো লাগে না। নতুনত্ব নেই, সবকিছু মনমরা বিষন্ন, এভাবেই যেন জীবনটা চলে যাচ্ছে। আপনার কী এমন মনে হয়? তাহলে আপনি একা নন। আপনার মতো বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই এমন অনুভব করেন।

বিজ্ঞাপন

গ্যালাপ গ্লোবাল ইমোশন জরিপ ২০২৪ এ ওঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশের মতো আফগানিস্তানের মানুষের জীবন কাটে মনমরা আর আনন্দহীনভাবে।

বিশ্বের ১৪২টি দেশের বিভিন্ন বয়সী মানুষের ওপর গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই গবেষণামূলক জরিপ চালিয়েছে সংস্থাটি। এতে প্রশ্ন করা হয়েছিল, আগের দিন আপনি কী প্রফুল্লদায়ক কোনো কিছু করেছেন বা শিখেছেন? জবাবে মাত্র ১৭ শতাংশ বাংলাদেশি বলেছেন তারা আনন্দদায়ক কিছু করেছেন। আর বাকি ৮৩ শতাংশ বলেছেন, তাদের আগের দিনটা এমনেই কেটে গেছে। আফগানিস্তানেরও ১৭ শতাংশ মানুষ ইতিবাচক জবাব দিয়েছেন।

এই তালিকার সবার শীর্ষে আছে আফ্রিকার দেশ সেনেগাল। জরিপে অংশ নেওয়া দেশটির ৭৯ শতাংশ মানুষ বলেছেন তারা আনন্দদায়ক কিছু করা বা শিখেছেন। এছাড়া চীনের ৫৯ শতাংশ ও ভারতের ৫২ শতাংশ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বলেছেন তারা উৎফুল্লদায়ক কিছু করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদিসহ যেসব দেশে নিষিদ্ধ ইসকন
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতে কার প্রতিক্রিয়া কেমন

গ্যালাপ জানিয়েছে, বিশ্বব্যাপী আনন্দদায়ক কিছু করা বা শেখার ক্ষেত্রে মানুষের সংখ্যা বেড়েছে। কিন্তু বাংলাদেশ ও আফগানিস্তানে এটি তেমন বাড়েনি।

এছাড়া বাংলাদেশের মানুষ খুব বেশি একটা সুখিও না বলে এই জরিপে ওঠে এসেছে। এতে দেখা গেছে সর্বনিম্ন ইতিবাচক সূচকে বাংলাদেশের স্কোর হলো ৫৬। তবে সবচেয়ে কম সুখি হলো আফগানিস্তানের মানুষ। সর্বনিম্ন ইতিবাচক সূচকে তাদের স্কোর হলো ৩৮।

বিজ্ঞাপন

আগের দিন শারীরিক কোনো যন্ত্রণা, উৎকণ্ঠা, দুঃখ, ভয় অথবা রাগ অনুভব করেছিলেন কিনা এই প্রশ্নগুলো করা হয়েছে এই সূচকে। এতে বাংলাদেশের স্কোর হয়েছে ৫৬।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি