• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় অতিরঞ্জিত খবর, যা বলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৮
অ+
অ-
বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় অতিরঞ্জিত খবর, যা বলল দিল্লি
ভারতের রিপাবলিক বাংলা টিভির এই উপস্থাপক বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছেন।

বাংলাদেশে শত শত হিন্দু মন্দির ও প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটছে। বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে ‘মিথ্যা’ খবরে সয়লাব হয় ভারতীয় মিডিয়াগুলো।

বিজ্ঞাপন

তবে এসব খবরকে অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। আজ শুক্রবার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুসহ অন্য সব সংখ্যালঘুর ওপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের ওপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ধরনের ব্যবস্থা গ্রহণ করুন।

এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এসবের মধ্যে ইসকনকে একটি ‘উগ্রবাদী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন

চিন্ময়-ইসকন ও সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত
বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের ‘পাশে দাঁড়ানোর’ ঘোষণা ইসকনের

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক সাংবাদিক ইসকন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন বাংলাদেশ সরকার ইসকনকে ‘উগ্রবাদী সংগঠন’ আখ্যা দিয়েছে। এ ব্যাপারে আপনার মত কী। জবাবে রণধীর জসওয়াল বলেন, “ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃতি। তাদের সামাজিক ক্ষেত্রে অবদানের ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

অপরদিকে বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় এই মুখপাত্র বলেছেন, “আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমাদের আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে পাবে।”

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুবাই ও দোহার কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

দুবাই ও দোহার কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

ইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

বললেন বিপ্লবী গার্ডের মুখপাত্রইরানি নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে?, পারলে পারস্য সাগরে জাহাজ আনুক ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর