• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

উপকূলের কাছে ঘূর্ণিঝড় ফিনজাল, চেন্নাইয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৪:২০
অ+
অ-
উপকূলের কাছে ঘূর্ণিঝড় ফিনজাল, চেন্নাইয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভারতের তামিলনাড়ু উপকূলের করাইকৈল এবং মামাল্লাপূরমের মধ্যবর্তী স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ওই সময় এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়টির কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে লোকাল ট্রেন চলাচলও সীমিত করা হয়েছে। বিশেষ করে উপকূল দিয়ে চলাচল করা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে নভেম্বরের শেষ দিনের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপূরম, কাল্লাকুরিচি ও কুদাল্লুরে ভারী বৃষ্টিপাত হবে। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।

গতকাল শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটির নাম দেওয়া হয় ফিনজাল। আর এই নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। এটি একটি আরবি শব্দ।

বিজ্ঞাপন

বঙ্গোপসাগর এবং আরব সাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং মিয়ানমারসহ অন্যান্য দেশগুলো এই নাম দিয়ে থাকে। কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যখন একটি নাম ব্যবহার করা হয় তখনই এটি শেষ হয়ে যায়। দ্বিতীয়বার আর কোনো ঝড়ের ক্ষেত্রে এই নাম ব্যবহার করা হয় না।

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনোমিক টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা

৯৮তম অস্কারের জমকালো শুরু : ডলবি থিয়েটারে তারার মেলা