• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৯
অ+
অ-
অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অপরাধীদের ক্ষমা করার রেকর্ড করেছেন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ১ হাজার ৪৯৯ জনের সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছেন তিনি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনও কোনো প্রেসিডেন্টের একদিনে এত বেশি অপরাধীকে ক্ষমা করার রেকর্ড নেই। এর আগে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধীকে ক্ষমা করার রেকর্ডটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার। ২০১৭ সালে বিদায়ের আগে একদিনে ৩৩০ জন অপরাধীকে ক্ষমা করেছিলেন ওবামা।

পৃথক এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “আজ আমি প্রায় ১ হাজার ৫০০ জনেরও বেশি কয়েদির সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছি। যাদেরকে ক্ষমা করা হয়েছে, তাদেরকে বিশেষ শর্তে কারাগারের বাইরে রাখা হয়েছিল। সেই শর্তটি ছিল যে পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। যে ৩৯ জন ক্ষমা পেয়েছেন, তারা সেই শর্ত পূরণ করেছেন।”

“আর যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে কারাগারে সাজা ভোগ করছিলেন।”

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যাদের সাজা মওকুফ করা হয়েছে— তাদের প্রায় সবাই গ্রেপ্তার হয়েছিলেন করোনা মহামারির সময়। মহামারির সময় করোনাবিধি ভঙ্গ ও অন্যান্য অপরাধে এত বেশি সংখ্যক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা ২০ শতাংশ বেড়ে গিয়েছিল।

চলতি ডিসেম্বরে প্রেসিডেন্টের ক্ষমতাবলে নিজের ছেলে হান্টারকে ক্ষমা করেছেন বাইডেন। করফাঁকি এবং লাইসেন্সবিহীন বন্দুক রাখার অপরাধে আদালত হান্টারকে কারাবাসের সাজা দিয়েছিলেন।

তবে হান্টারকে ক্ষমা করার পর জো বাইডেন বলেছেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং সাজা প্রদান রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল।

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রজো বাইডেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি : ইরান

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের