• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

তীব্র শীত-জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয়ে ইরান, বন্ধ স্কুল-অফিস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫১
অ+
অ-
তীব্র শীত-জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয়ে ইরান, বন্ধ স্কুল-অফিস

জ্বালানি সংকট আর জেঁকে বসা তীব্র শীতের কারণে ইরানের বিভিন্ন প্রদেশে স্কুল ও সরকারি বিভিন্ন অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে দেশজুড়ে সরকারি এই নির্দেশনা জারির খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইউএসইআইএ) মতে, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এনার্জি জায়ান্ট ইরানের। কিন্তু দেশটি বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনার জন্য গ্যাস ও জ্বালানির সংকট তৈরি হওয়ায় গত কয়েক সপ্তাহে বিদ্যুতের রেশন করতে বাধ্য হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, শীতল আবহাওয়া ও জ্বালানির ব্যয় নিয়ন্ত্রণের জন্য দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান, গোলেস্তান, আরদাবিল এবং রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের আলবোর্জে স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড শীতের কারণে তেহরান ও মাজানদারানের উত্তরে, পশ্চিমের কেরমানশাহ, মধ্যাঞ্চলের গাজভিন এবং পূর্বাঞ্চলের দক্ষিণ খোরাসানসহ আরও কয়েকটি প্রদেশে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি অন্যান্য কয়েকটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে। জ্বালানি সংকটে বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় সমস্যা দেখা দেওয়ায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছেন দেশটির বাসিন্দারা। যে কারণে সরকার-বিরোধী তীব্র ক্ষোভও তৈরি হয়েছে অনেকের মাঝে।

এর আগে, গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হিটিং মেশিন প্রয়োজনের তুলনায় ‘‘দুই ডিগ্রি কমে’’ রেখে ব্যবহার করার আহ্বান জানান। দেশটির সরকার ইতোমধ্যে এই বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচার শুরু করেছে।

ইউএসইআইএর তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের সপ্তম বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ নির্বাচিত হয়েছিল ইরান। বর্তমানে ভেনেজুয়েলা এবং সৌদি আরবের পর তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে ইরানে। কিন্তু একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অবকাঠামো বিনিয়োগের খরায় ভুগছে ইরানের বিদ্যুৎ গ্রিড।

বিজ্ঞাপন

গত জুলাইয়ে তীব্র তাপপ্রবাহের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশটির সরকারি সব প্রতিষ্ঠানের কর্ম ঘণ্টা কমিয়ে অর্ধেক করা হয়েছিল।

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যইরানের খবরবিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা