• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
ডি-৮ শীর্ষ সম্মেলন

চলতি মাসেই ফের বৈঠকে বসতে পারেন ইউনূস-শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৪
অ+
অ-
চলতি মাসেই ফের বৈঠকে বসতে পারেন ইউনূস-শেহবাজ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ/ ফাইল ছবি

চলতি মাসে উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলন বসছে উত্তর আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রোতে।

বিজ্ঞাপন

সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সম্মেলনে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সেখানে দুই নেতার বৈঠক হতে পারে। এই বৈঠক অনুষ্ঠিত হলে তা হবে উভয় নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কায়রোতে অনুষ্ঠেয় উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর একাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মিসরে সরকারি সফর করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৭-২০ ডিসেম্বর মিসরে সরকারি সফর করবেন। আর সেখানে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন উভয় নেতা।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, কায়রোতে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত কোন বৈঠক নিশ্চিতভাবে হতে চলেছে সে বিষয়ে ইঙ্গিত দেয়নি।

অবশ্য শেখ হাসিনা সরকারকে অপসারণের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিকে সবার দৃষ্টি থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন

উভয় নেতা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে বৈঠক করেছিলেন এবং সেখানে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসাবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই
ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেহবাজের
ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা
বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের ‘নতুন পৃষ্ঠা’ উন্মোচন করা উচিত
বাংলাদেশ নিয়ে তৎপর পাকিস্তান, চলছে হাইপ্রোফাইল বৈঠক-তৈরি কৌশলপত্র

প্রসঙ্গত, পাকিস্তান ছাড়াও ডি-৮ জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে— মিসর, বাংলাদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং তুরস্ক। এই প্ল্যাটফর্মে এসব দেশ মূলত অর্থনৈতিক সহযোগিতার দিকে মনোনিবেশ করে থাকে। এই সহযোগিতার মধ্যে অর্থনীতি ও আর্থিক বিষয়াদির পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবিক উন্নয়ন, কৃষি, জ্বালানি পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়ও রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, কায়রোতে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। তিনি ১৭-২০ ডিসেম্বর মিসরে রাষ্ট্রীয় সফর করবেন। প্রধান উপদেষ্টার সফর নিয়ে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কায়রোর বাংলাদেশ দূতাবাস। ১৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

জোটের একাদশ এই শীর্ষ সম্মেলনে স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে সভাপতিত্ব হস্তান্তর করবেন ড. ইউনূস।

আরও পড়ুন

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান, নিরাপত্তা উদ্বেগে শঙ্কিত ভারত?
পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট?
শেখ হাসিনার পতন ও স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা
পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত

এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৈচিত্র্য ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করার পাশাপাশি সদস্য দেশগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক প্রবৃদ্ধি উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে দেশগুলো। তবে সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে গাজা-লেবানন প্রসঙ্গ। এক্ষেত্রে গাজা ও লেবাননে মানবিক বিপর্যয় নিয়ে শীর্ষ নেতারা একটি বিশেষ সেশন করবেন। ওই সেশন থেকে মানবিক সংকট নিরসনে যৌথ প্রস্তাবনা প্রকাশ করবেন ডি-৮ শীর্ষ নেতারা।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। উন্নয়নশীল আট মুসলিম দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গড়ে তোলা হয় ডি-৮।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানশেহবাজ শরিফবাংলাদেশমুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকারবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক