• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২
অ+
অ-
বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি।

বিজ্ঞাপন

নিহত ইগর কিরিলোভ ছিলেন সেনাবাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন বলে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে।

নিহত লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন এবং মঙ্গলবার রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে নিহত হন।

বিজ্ঞাপন

তদন্ত কমিটি বলেছে, “রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী নিহত হয়েছেন।”

আল জাজিরার মারিয়া শাপোভালোভা মস্কো থেকে জানিয়েছেন, যে এলাকায় হামলা হয়েছে সেখানে নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তিনি বলেন, “যেখানে বিস্ফোরণ ঘটেছে … সেখানে ভিডিওর মাধ্যমে সাধারণ নজরদারির অভাব সম্পর্কে বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছিলেন আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের ওই ব্লকে কী ঘটছে সেটিও ক্যামেরায় রেকর্ড হয়নি।”

এদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা বেশ কিছু ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাশিয়ার ক্রুস্কে অন্তত ৩০ উত্তর কোরীয় সেনা নিহত
ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া
রাশিয়ার হামলায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া

রাশিয়ার রেডিওঅ্যাক্টিভ, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনী মূলত এমন এক বিশেষ বাহিনী যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে থাকে। সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভের অনুপস্থিতিতেই তাকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে বলে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস জানিয়েছে।

তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে যুদ্ধক্ষেত্রে দাঙ্গা নিয়ন্ত্রণ এজেন্ট ব্যবহার এবং বিষাক্ত এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের একাধিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত অক্টোবরে কিরিলোভ এবং তার পারমাণবিক সুরক্ষা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়ারাশিয়া ইউক্রেন সংকটহামলানিহতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া