• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
ফিরে দেখা

ছবিতে ছবিতে চব্বিশের গল্প

বিবিসি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯
অ+
অ-
ছবিতে ছবিতে চব্বিশের গল্প
বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মসনদে পালাবদল ঘটেছে, ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প

রক্তক্ষয়ী যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লাগামহীন অগ্রগতি, আর্থিক সংকট, রাজনৈতিক পরিস্থিতির মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো আর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের ক্ষমতার মসনদে পালাবদলের মধ্য দিয়ে কেটে গেল ২০২৪ সাল। বিশ্বজুড়ে এই বছরের আলোচিত কিছু ঘটনা যেমন মানুষের মনে আলোচনার জন্ম দিয়েছে, তেমনই কিছু ঘটনা পাল্টে দিয়েছে মানুষের চিন্তার বাতাবরণও। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রীদের তোলা বছরের কিছু সেরা ছবিতে ২০২৪ সাল দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে চলতি বছরের সেরা কিছু ছবি...

dhakapost
ইউরোপের দেশ আইসল্যান্ডের রিকজেন্স উপদ্বীপের গ্রিন্ডাভিকের কাছের একটি সড়কে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা | ছবি: অ্যান্টন ব্রিঙ্ক/ইপিএ
dhakapost
ফরাসি পলিনেশিয়ান দ্বীপ তেহুপোতে প্যারিস অলিম্পিক-২০২৪ এর সার্ফিং ইভেন্টে ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনার উদযাপন | ছবি: জেরোম ব্রুইলেট/এএফপি

বিজ্ঞাপন

২০২৪ সালের গ্রীষ্মের মৌসুম ছিল বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে ঠাসা। বিশ্ব অলিম্পিক ও প্যারালিম্পিকের আসর বসেছিল প্যারিসে।

dhakapost
ফ্রান্স এবং প্যারিসে খেলাধুলার সব ইভেন্ট ঘিরে জমকালো আয়োজনে সাজিয়ে তোলা হয় বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারও | ছবি: ক্রিশ্চিয়ান হার্টম্যান/রয়টার্স
dhakapost
আর্টিস্টিক জিমন্যাস্টিকস নারী দলের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনিসা লি  | ছবি: আয়তাক ইউনাল/গেটি ইমেজেস

বিজ্ঞাপন

dhakapost
হুইলচেয়ার ফেন্সিংয়ে পুরুষদের ইপি ক্যাটাগরিতে চীনের গ্যাং সান এবং ব্রিটেনের পিয়ার্স গিলিভার মুখোমুখি হন | ছবি: গঞ্জালো ফুয়েনটেস/রয়টার্স
dhakapost
ছবি: চিপ সোমোদেভিলা/গেটি ইমেজেস

মানুষ সূর্যগ্রহণের মতো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময়ও পেয়েছে...

dhakapost
ছবি: জোশ ডুরি

দেখা যায় উল্কাবৃষ্টি ও আগ্নেয়গিরিও...

dhakapost
ছবি: ফ্যাব্রিজিও ভিলা/গেটি ইমেজেস

বিশ্বের কিছু মানুষের জন্য ২০২৪ সাল ছিল সংঘাতের বছর। এই সংঘাতের মাঝে পড়ে যান বেসামরিক নাগরিকরাও।

dhakapost
হামাস এবং ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে... | ছবি: হাতেম খালেদ/রয়টার্স
dhakapost
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর জাতিসংঘের ত্রাণ সহায়তা কেন্দ্রে সাহায্যের আশায় অপেক্ষা করছেন এক ফিলিস্তিনি নারী | ছবি: মোহাম্মদ সালেম/রয়টার্স
dhakapost
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাসের সদস্যরা দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে জিম্মি করে রাখে গাজায়। ইসরায়েলি এক জিম্মির মুক্তির দাবিতে তার পোস্টার হাতে ধরে আছেন এক স্বজন | ছবি: রনেন জুলুন/রয়টার্স
dhakapost
সুদানে সংঘাতে ১ কোটিরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রতিবেশী চাদে উদ্বাস্তু হিসাবে পাড়ি জমানো সুদানিজদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি | ছবি: ড্যান কিটউড/গেটি ইমেজেস
dhakapost
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর লাভিভে বিদ্যুৎ বিভ্রাটের সময় দোকানে বসে আছেন এক নারী | ছবি: ইউরি ডায়াচিশিন/এএফপি

২০২৪ সালকে গণতন্ত্রের জন্য বিশাল অর্জনের এক বছর বলা যায়। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ৮০টিরও বেশি দেশে তাদের নতুন নেতা বেছে নিয়েছেন।

dhakapost
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ-সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল এএনসি পার্টি। তিন দশক ধরে দেশ শাসন করে আসা এই দলটি চলতি বছর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে | ছবি: ইহসান হাফেজি/রয়টার্স
dhakapost
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শিকাগোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন | ব্রেন্ডন ম্যাকডার্মিড/রয়টার্স
dhakapost
রিপাবলিকান দলীয় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার নির্বাচনী বিজয় তাকে দেশ শাসন করার জন্য ‘‘নজিরবিহীন ও শক্তিশালী’’ ম্যান্ডেট দিয়েছে | ছবি: চিপ সোমোডেভিলা/গেটি ইমেজেস

বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা ব্যক্তিদের ভিত নাড়িয়ে দিয়েছে বিক্ষোভ, অস্থিতিশীলতা আর ক্ষোভ। সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখোমুখি করেছেন তারা।

dhakapost
সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হন | ছবি: কিম হং-জি/রয়টার্স
dhakapost
১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির বিদ্রোহীরা | ছবি: ওমর হাজ কাদুর/এএফপি
dhakapost
ছবি: জোনাথন ড্রেক/রয়টার্স

উত্তর ক্যারোলিনায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং স্পেনে নজিরবিহীন বন্যা-সহ প্রাণবিনাশী বৈরী আবহাওয়া বিশ্বজুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে।

dhakapost
 ছবি: সিফিওয়ে সিবেকো/রয়টার্স

দক্ষিণ আফ্রিকা ও গ্রিসের বিশাল এলাকা ধ্বংস করেছে দাবানল।

dhakapost
ছবি: নিক প্যালিওলোগোস/ব্লুমবার্গ

বছরজুড়ে অন্যান্য দুর্যোগও গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

dhakapost
ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে কাঠের তৈরি উল্টে যাওয়া নৌকায় কয়েক দিন ধরে ভাসতে দেখা যায় ৬৯ রোহিঙ্গাকে। এই নৌকা থেকে আরও অন্তত ৮০ জন ভেসে গেছেন বলে ধারণা করা হয় | ছবি:  রেজা সাইফুল্লাহ/এপি
dhakapost
উত্তর ভারতে ধর্মীয় এক সমাবেশে পদদলনে ১২১ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে | ছবি: রিতেশ শুক্লা/গেটি ইমেজেস
dhakapost
  ছবি: কিম কিয়ং-হুন/রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে যুক্ত হতে শুরু করার ফলে বিজ্ঞান মানবতাকে ভবিষ্যতের আরেক ধাপ কাছাকাছি নিয়ে গেছে। রোবটের এই ছবিতে মুখ ঢাকতে ব্যবহার করা হয়েছে মানুষের ত্বকের টিস্যু। যা রোবটকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুদ্ধরাশিয়া ইউক্রেন সংকটফিলিস্তিনগাজায় হামলাহামাস ইসরায়েল যুদ্ধডোনাল্ড ট্রাম্পজো বাইডেনভারতফ্রান্সমার্কিন নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়