• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭
অ+
অ-
রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

গত রোববার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি।

বিজ্ঞাপন

তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা  থেকে নেতানিয়াহুকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন। তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে রাখা হয়েছে।

গত রোববার গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী রকেটগুলো আটকাতে সমর্থ হয়। কিন্তু ১৫ মাসের যুদ্ধের পর গাজা থেকে রকেট ছোড়ার বিষয়টি ভাবিয়ে তোলে দখলদারদের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাণ্ডায় জমে যাওয়া শিশুকে নিয়ে ফিলিস্তিনি বাবার আর্তনাদ (ভিডিও)
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ২৭ ফিলিস্তিনি

আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিয়মিত তাকে হাসপাতালে যেতে হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: মিডেল ইস্ট আই

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

দাবি করলেন ট্রাম্পইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন