• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫
অ+
অ-
ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ছবি)

ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ওই সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা।

এডিআরে তথ্য উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে।

অন্যদিকে ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে। তার পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

এছাড়া কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

এদিকে ভারতের দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা মূল্যের।

এডিআরের তথ্য বলছে, ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথাপিছু আয়ের গড় এক লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ করলেন মমতা
‘কলকাতা দখল’ মন্তব্য নিয়ে মমতা বললেন, আমরা ললিপপ চুষব?
কলকাতা দখলে ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা : হাস্যকর দাবি শুভেন্দুর
বাংলাদেশিদের অভাবে শিলিগুড়িতে হাহাকার, থমকে গেছে জীবিকা
বাংলাদেশের সঙ্গে আমাদের কোনও ঝগড়া নেই, বললেন মমতা

মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা, অর্থাৎ দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি। বিবিসি বাংলা

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতপশ্চিমবঙ্গমমতা ব্যানার্জিবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির