• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
অ+
অ-
সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গতকাল শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তা।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া বানানো শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন। এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান