• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণা হলে আমি চিৎকার করে কাঁদব, বললেন গাজার নারী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ২২:১৭
অ+
অ-
যুদ্ধবিরতি ঘোষণা হলে আমি চিৎকার করে কাঁদব, বললেন গাজার নারী
নির্বিচার হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল।

দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আজ বুধবার (১৫ জানুয়ারি) রাত অথবা কাল বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। গত ১৫ মাস ধরে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আলোচনা গতি পাওয়ার পর চূড়ান্ত ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেখানকার মানুষ। হানান বারগোথ নামের এক নারী আলজাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা আসলে তিনি চিৎকার করে কাঁদবেন। তার আশা এই যুদ্ধবিরতির মাধ্যমে তাদের সব কষ্ট দূর হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি আশা করি, আল্লাহর ইচ্ছায়, আমরা যুদ্ধবিরতির যে খবর শুনছি, সেটি সত্য। আমরা আমাদের বাড়িতে নিরাপদে যেতে পারব। সমস্যার কিছু সমাধান হবে এবং জীবন আগের জায়গায় ফিরে যাবে— বা আরও ভালো হবে “

তিনি আরও বলেন, “আমি আশা করি আমাদের বাচ্চারা স্কুলে ফিরতে পারবে, তারা তাদের পুরোনো জীবনে ফিরে যেতে পারবে। যথেষ্ট কষ্ট করেছি। আমাদের জীবনের গত এক-দুই বছর কোনো কিছু ছাড়া নষ্ট হয়েছে। যখনই আমি যুদ্ধবিরতির ব্যাপারে শুনতে পাই, মানুষের উল্লাসের খবর পাই, তখনই দৌড়ে বাইরে যাই জানতে খবরটি সত্যি।”

এই নারী আরও বলেন, “যখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হবে, আমি আনন্দে চিৎকার করে কাঁদব। যুদ্ধবিরতির অর্থ হলো আমরা আমাদের বাড়িতে ফিরতে পারব।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিনগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?