• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
অ+
অ-
৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। বিশ্বকাপ উপলক্ষ্যে যেসব পর্যটক আসবেন তাদের সুবিধার্ধে ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা করছে দেশটি। মরক্কোর এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে প্রাণী অধিকার সংস্থাগুলো।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মরক্কো পথকুকুর নিধনে অমানবিক পন্থা অবলম্বন করছে। যারমধ্যে আছে বিষাক্ত স্ট্রক্লাইন প্রয়োগ, জনসম্মুখে কুকুরকে গুলি করা এবং শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা।

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট মরক্কোর এই কার্যক্রমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। তারা বলেছে, বিশ্বকাপের জন্য ৩০ লাখের বেশি কুকুরকে হত্যা করা হতে পারে। প্রাণী অধিকারকর্মী জেন গোডঅল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ফিফার প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, যদি মরক্কো এমন অমানবিকভাবে কুকুর নিধন অব্যাহত রাখে তাহলে তাদের যেন আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মরক্কোতে পথকুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন নির্বিকার ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

ফিফা এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও; বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়া বিশ্বকাপের জন্য যেসব ভেন্যু নির্বাচন করা হবে সেগুলোতেও তারা নজর রাখছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক মাণদণ্ড আছে সেটি অনুসরণ করে বিষয়টি সম্পন্ন করতে হবে মরক্কোকে।

সূত্র: ডেইলি মেইল

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিফাভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!