• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
অ+
অ-
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়

গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানায় মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এছাড়া একই সময়ের মধ্যে হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৭৬৫ মুসলিম।

বিজ্ঞাপন

ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে এসব মুসল্লি রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে। সৌদি আরব জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা পরিদর্শন করতে পারবেন।

এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৪৮০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৬ হাজার ২৮৩ প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

মক্কায় ওমরাহ পালন শেষে অনেক মানুষ মদিনার মসজিদে নববীতে যান। সেখানে বেশিরভাগই নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন ২৮ কোটি মানুষ। যারা সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন।

সূত্র: গালফ নিউজ

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌদি আরববিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি