• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিরতির প্রথম দিন গাজায় সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ০৯:০৯
অ+
অ-
বিরতির প্রথম দিন গাজায় সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিন রোববার প্রবেশ করেছে ৫৫২টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছেন এ তথ্য।

বিজ্ঞাপন

আনাদোলু এজেন্সিকে ওই কর্মকর্তা বলেন, “রোববার সারা দিনে রাফা ও অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৫৫২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৪২টিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, সবাই নারী-শিশু
যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি পেলেন যে তিন ইসরায়েলি জিম্মি
গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক

বিজ্ঞাপন

আগের দিন শনিবার গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়া জানিয়েছিল, গাজার রাফা ও কারাম আবু সালেম ক্রসিংয়ের কাছে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে ৪ হাজার ত্রাণবাহী ট্রাক।

সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন। এর পাশাপাশি ২৫০ জনকে গ্রেপ্তার করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা।

বিজ্ঞাপন

সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ১৫ মাসের সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৭ হাজার বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার ৭০০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ।

তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায়। রোববার স্থানীয় সময় বেলা ১১ টা থেকে শুরু হয়েছে এই বিরতি।

বিরতির প্রথম দিন ৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, বিনিময়ে ৯০ জন কারাবন্দি ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল।

সূত্র : আনাদোলু এজেন্সি,

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

রাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দশকে বন্ধ আল-আকসারাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

৫৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ

৫৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন

ইরান যুদ্ধের বিরোধিতাইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন