• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিদায় নিয়ে স্ত্রীসহ হেলিকপ্টারে চড়লেন বাইডেন, কোথায় গেলেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ০১:১৫
অ+
অ-
বিদায় নিয়ে স্ত্রীসহ হেলিকপ্টারে চড়লেন বাইডেন, কোথায় গেলেন

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জো বাইডেনের শাসনামল। ২০১৯ সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। গতকাল সোমবা (২০ জানুয়ারি) ক্যাপিটলে শপথ গ্রহণের পর বাইডেনকে বিদায় জানান ট্রাম্প। সেখান থেকেই একটি নাইটকহক হেলিকপ্টারে করে উড়াল দেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্ক জানিয়েছে, এই হেলিকপ্টারে করে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে যাবেন বাইডেন। সেখান থেকে বিমানবাহিনীর বিমানে করে ক্যালিফোর্নিয়ায় যাবেন। সেখানে বাইডেন আপাতত কয়েকদিন স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানিয়েছেন তিন প্রশাসনিক কর্মকর্তা।

এনবিসির হোয়াইট হাউজের প্রতিবেদক কেলি ও ড্যানিয়েল বলেছেন, বাইডেন ও তার স্ত্রীর গন্তব্য ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে। সেখানকার একটি ব্যক্তিগত বাড়িতে তারা অবস্থান করবেন। তবে তারা তাদের পরিকল্পনা আবার পরিবর্তনও করতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা।

তবে তাদের পরবর্তী ভবিষ্যত পরিকল্পনা কী, সেটি এখনো জানা যায়নি। যদিও তাদের ডালাওয়ারে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেখানে রেহোবেথ সৈকত এবং উইমিংটনে তাদের বাড়ি আছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট সাধারণত হেলিকপ্টারে করেই রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়েন। এই রীতি চলে আসছে ১৯৭৭ সাল থেকে। সে বছর গেরাল্ড ফোর্ড ওয়াশিংটন ছাড়তে হেলিকপ্টার ব্যবহার করেন। এরআগের প্রেসিডেন্টরা ট্রেন ব্যবহার করতেন।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জো বাইডেনডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?