• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৮:০০
অ+
অ-
যুক্তরাষ্ট্রে ৩ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার থেকে বৃহস্পতিবার— তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে এবং গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

এক্সপোস্টে লিভিট বলেন, “ট্রাম্প প্রশাসন গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং এমন বেশ কয়েকজন অপরাধী আছে, যারা শিশুও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।”

“গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ফেরতও পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতেই রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ফেরত পাঠানো হবে।”

বিজ্ঞাপন

যুক্ত প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হউসের মিডিয়া টিমও পৃথক এক এক্সপোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

— The White House (@WhiteHouse) January 24, 2025

গত ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামেস একটি আদেশও ছিল। মূলত এই আদেশের ভিত্তিতেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্প অবশ্য বরাবরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর। নিজের প্রথম মেয়াদেও বহুসংখ্যক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন তিনি। গত নভেম্বরের নির্বাচনেও যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ অভিবাসীমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?