• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
অ+
অ-
দক্ষিণ কোরিয়ায় বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন
ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে বিমানে অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তা কর্মীরা কেবিন ক্রু-সহ ১৭৬ আরোহীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিমানের পেছনের দিকে আগুন ধরে যায়।

আরও পড়ুন

জেজু এয়ারের বিধ্বস্ত সেই বিমানের ইঞ্জিনে মিলেছে হাঁসের ডিএনএ

বিজ্ঞাপন

পরে নিরাপত্তাকর্মীরা বিমানের ১৭৬ আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে আনেন। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরে যাওয়া এয়ার বুসানের বিমানে ১৬৯ জন যাত্রী ও ৭ কেবিন ক্রু ছিলেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। জেজু এয়ারের এই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে।

এই বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বিধ্বস্ত জেজু এয়ারের বিমানের উভয় ইঞ্জিনে হাঁসের দেহাবশেষ পাওয়া গেছে। ছয় পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের উভয় ইঞ্জিনে বাইকাল টিলসের ডিএনএর অস্তিত্ব মিলেছে। বাকাল টিলস এক প্রজাতির পরিযায়ী হাঁস; যা শীতকালে দলে দলে দক্ষিণ কোরিয়ায় উড়ে যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে ল্যান্ডিং গিয়ার মোতায়েন না করে বিমানটি কী কারণে অবতরণ করেছে এবং ফ্লাইটের ডাটা রেকর্ডার কেন বিমানের শেষ চার মিনিটে রেকর্ডিং বন্ধ করে দিয়েছে, সে সম্পর্কে কোনও প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তদন্তকারীরা।

সূত্র: রয়টার্স, ইয়োনহাপ।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দক্ষিণ কোরিয়াবিমানবিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!