• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

২০২৪ সালে রেকর্ড সংখ্যক যাত্রী সামলেছে দুবাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
অ+
অ-
২০২৪ সালে রেকর্ড সংখ্যক যাত্রী সামলেছে দুবাই বিমানবন্দর

গত ২০২৪ সালের গোটা বছর মোট ৯ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি)। এর আগে কোনো এক বছরে এত বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদানের রেকর্ড নেই এই বিমানবন্দরের।

বিজ্ঞাপন

দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত আরব আমিরাতের ৭টি অঙ্গরাজ্য বা এমিরেতের একটি হলো দুবাই। গত প্রায় দু’দশক ধরে দুবাই বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। তাই সারা বছরই ভিড় লেগে থাকে এই এমিরেতে।

এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যেসব যাত্রী  ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডায় যাতায়াত করেন, তাদের বহনকারী বিমানগুলোও যাত্রাবিরতির জন্য বেছে নেয় দুবাই বিমানবন্দরকে।

বিজ্ঞাপন

যাত্রীদের চাপ সামলানোর জন্য গত বছর ডিএক্সবিতে নতুন একটি বিমান বন্দর স্থাপনের অনুমোদনও দিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। ১২ হাজার ৮০০ কোটি দিরহামে (৩ হাজার ৪৮৫ কোটি ডলার) প্রস্তুত করা হচ্ছে ‘আল মাকতোম ইন্টারন্যাশনাল’ নামের এই বিমানবন্দর।

নির্মাণকাজ শেষ হলে আল মাকতোম ইন্টারন্যাশনাল হবে বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম বিমান বন্দর, যার আকারে হবে ডিএক্সবি’র থেকে ৫গুণ বড় এবং সেটি পরিষেবা দিতে পারবে ২৬ কোটি যাত্রীকে।

সূত্র : রয়টার্স

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতদুবাই শহর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

দেশের মতো আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান ইরানেরআমিরাতে মার্কিন সব আস্তানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার