• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২
অ+
অ-
আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা

বায়ু দূষণের দিক দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, রোববার সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল ৩৭৪। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার একিউআই রেকর্ড করা হয় ২১৬। আর তৃতীয়স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরটির রোববার সকালের বায়ু মানের স্কোর ছিল ২১৫। এ দুটি শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে আইকিউএয়ার। 

গতকাল রাতে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

রোববার সকালে রাজধানী ঢাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার ঘনত্ব এতই বেশি ছিল যে, রাস্তায় গাড়ি ও বাস নিয়ে বের হওয়া চালকদের চলাচল করতে হিমশিম খেতে হচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে থাকে। 

বিজ্ঞাপন

এদিকে গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয়স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দূষণবায়ু দূষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়