• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক আরোপের জেরে এশিয়ার পুঁজি বাজারে দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮
অ+
অ-
ট্রাম্পের শুল্ক আরোপের জেরে এশিয়ার পুঁজি বাজারে দরপতন

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর গতকাল সোমবার শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অন্যান্য দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করতে পারেন এমন শঙ্কা থেকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন সকালে জাপানের নিক্কিই ২২৫ এর শেয়ারের দাম কমে ২ দশমিক ৪ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপির পতন হয়েছে ২ দশমিক ৯ শতাংশ। হংকংয়ের হেং সেংয়ের শেয়ারের পতন হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। এছাড়া সাংহাই কম্পোজিটের শেয়ারের দামও কমেছে।

বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বাণিজ্যিক যুদ্ধ ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতা শুরুর আশঙ্কা করছে এশিয়ার বাজার। এরপ্রেক্ষিতে এখানকার বাজারে দরতন হচ্ছে।

আরও পড়ুন

পানামা খালের নিয়ন্ত্রণ না পেলে যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের
মেক্সিকো-কানাডা-চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আইজি নামে একটি সংস্থার বাজার বিশ্লেষক ইয়েপ জান রঙ বলেছেন, “বাণিজ্যে বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম কমে যেতে পারে। পণ্য সরবরাহ ব্যবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। যার অর্থ ব্যবসার খরচ বাড়বে এবং উচ্চ মূল্যস্ফীতি দেখা যাবে।”

ট্রাম্প গতকাল ঘোষণা দেন মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যের ওপর ২৫ শতাংশ ও চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপিত হবে। যা কার্যকর হবে মঙ্গলবার থেকে।

ফেনটানিল নামের একটি মাদকের পাচার রোধ ও অবৈধ অভিবাসী ঠেকাতে এই তিন দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ মাদকের পাচার কতটা বন্ধ হলে এবং অবৈধ অভিবাসীর সংখ্যা কতটা কমলে আরোপিত শুল্ক আবার প্রত্যাহার করা হবে— সে বিষয়টি স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন।

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প