• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
অ+
অ-
কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ কবর থেকে তুলে আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে পুনরায় দাফন করা হবে। এদিন তাকে পূর্ণ সম্মানের মাধ্যমে কবরস্থ করা হবে।

বিজ্ঞাপন

হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেম গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) টেলিভিশন ভাষণে এ তথ্য জানান।

গত বছরের ২৭ সেপ্টেম্বর লেবানের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান হাসান নাসরুল্লাহ। ওই সময় তিনি হিজবুল্লাহর সদর দপ্তরের একটি বাঙ্কারে ছিলেন।

হিজবুল্লাহ প্রধান তার ভাষণে বলেছেন, হাসান নাসরুল্লাহ যখন নিহত হয়েছিলেন ‘তখন পরিস্থিতি ভিন্ন ছিল।’ এ কারণে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে তাদের অস্থায়ীভাবে দাফন করতে হয়েছিল। কিন্তু এখন বড় আকারে তার শেষ বিদায়ের আয়োজন করা হবে। যেখানে অনেক মানুষ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হাসিম সাফিউদ্দিনকে নিজেদের প্রধান নেতা বানায় হিজুবল্লাহ। কিন্তু এর এক সপ্তাহ পর দখলদার ইসরায়েল সাফিউদ্দিনকেও হত্যা করে। নাঈস কাশেম বলেছেন, নাসরুল্লাহর সঙ্গে একইদিনে হাসিম সাফিউদ্দিনেরও শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। তাকেও হিজবুল্লাহ প্রধান হিসেবেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

নাসরুল্লাহ ও সাফিউদ্দিন নিহত হওয়ার পর গত ২৯ অক্টোবর নাঈম কাশেমকে নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে গত ২৬ নভেম্বর হিজুবল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারি ইসরায়েলি সেনাদের লেবানন ছাড়ার কথা ছিল। তবে এই সময়ে তারা সেখান থেকে যায়নি। শোনা যাচ্ছে, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করবে।

বিজ্ঞাপন

সূত্র: দ্য নিউ আরব

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হিজবুল্লাহবিশ্ব সংবাদইসরায়েল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’